রুপচাঁদার নামে বিক্রি হচ্ছে বিষাক্ত মাছ পিরানহা

সাজ্জাদ চৌ্ধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।

নগরীর চট্টগ্রামের শহরে সহ দেশের প্রায় গ্রাম অনঞ্চলের বাজারে মহল্লায় ভেনগাড়িতে নিয়ে অনায়াসে রুপচাঁদার নামে বিক্রি হচ্ছে ক্ষতিকারক ও নিষিদ্ধ ঘোষিত  মাছ পিরানহা।পিরানহা নামের মাছটি মূলত আমাজন নদীর একটি ভয়ঙ্কর মাছ। মানুষখেকো হিসেবেও এই মাছটি পৃথিবীতে পরিচিত।

বড় বড় দাঁত বিশিষ্ট পিরানহা মাছ মানবদেহের জন্য ক্ষতিকর হওয়ায় ২০০৭ সালে এ মাছ সংরক্ষণ, বিপনন, প্রজনন ও প্রদর্শণ বাংলাদেশে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।তা সত্ত্বেও এক শ্রেণির অসাধু মৎস্য ব্যবসায়ী বেশী মুনাফার লোভে এই মাছ অধিকাংশ হাট-বাজারে অবাধে বিক্রি করছে।

এ মাছটির ক্ষতিকর দিক ও নিষিদ্ধ হওয়ার বিষয়ে ব্যাপক প্রচারণা না থাকায় মানুষ প্রতিদিনই এসব মাছ খাচ্ছে। তাছাড়া জেলা ও উপজেলা মৎস্য বিভাগ এ মাছের ক্ষতিকারক দিক সম্পর্কে মানুষকে সচেতন না করায় এবং মাছ ব্যবসায়ীদের বিরুদ্ধে কোন প্রকার শাস্তিমূল ব্যবস্থা গ্রহণ না করায় নরসিংদী জেলার বিভিন্ন জেলায় এর চাহিদা বেড়ে চলেছে।

পিরানহা মাছটি দেখতে আকর্ষণীয় এবং দামেও কম। গ্রামীণ বাজারগুলোতে আধা কেজি হইতে ২ কেজি ওজন পর্যন্ত পিরানহা মাছ পাওয়া যায়।যা কেজি প্রতি ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

জানা গেছে, পিরানহা মাছটি প্রথম আফ্রিকায় বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়। সে দেশে পিরানহা মাছ উৎপাদন হওয়ার পর মাছটির ওপর পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে জানা গেছে, মাছটি মানুষের খাবার উপযোগী নয়, এটি বিষাক্ত মাছ। একপর্যায়ে এই মাছ বাংলাদেশে চলে আসে।

এই মাছ ক্রয় করা থেকে বিরত থাকুন। যদি সম্ভব হয় এই মাছ বিক্রিতাকে পুলিশের কাছে সোপর্দ করুন।

কারণ এটি একটি অত্যন্ত  বিষাক্ত মাছ। এটি শুধু বাংলাদেশ নয় পৃথিবীর সকল দেশের সরকার কতৃক ক্রয় ও বিক্রিয় করা নিষিদ্ধ। আপনি সচেতন হউন অন্য কেউ সচেতন করুন।