সাতক্ষীরায় নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় নবনির্মিত চারতলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর ও উদ্বোধন করা হয় ।
রবিবার(২৮ জুন) বেলা ১১-০০ টায়, করোনা পরিস্থিতির কারনে সামাজিক দুরত্ব বজায় রেখে দোয়া অনুষ্ঠান ও সংক্ষিপ্ত আলোচানার মধ্য দিয়ে সাতক্ষীরার দেবহাটা উপজেলায়, ১ কোটি ৭৪ লক্ষ টাকা ব্যায়ে নবনির্মিত চারতলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর ও উদ্বোধন করা হয় ।
দেবহাটা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাজিয়া আফরীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গনি ।
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুজিবর রহমান, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার জনাব মোঃ মোশারফ হোসেন মশু, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব শরীফ মোহাম্মাদ তিতুমীর।
উদ্বোধনী অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ইয়াছিন আলী, দপ্তর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহমুদ গাজী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজমুস শাহাদাত, সদর ইউনিয়ন দপ্তর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী সহ অন্যান্য মুক্তিযোদ্ধা বৃন্দ এবং সাংবাদিক বৃন্দ ।
