আদমদীঘিতে কেন্দ্রীয় সমবায় সমিতির কৃষি ঋণ বিতরণ

হাবিব শিমুল, আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি।।

বগুড়ার আদমদীঘি কেন্দ্রীয় সমবায় সমিতির অধীনে ৩ সমিতির ৫৩ সদস্যের মাঝে আমন মৌসুমের কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।

বুধবার(০১ জুলাই) দুপুরে উপজেলা পল্লী উন্নয়ন ভবনে কেন্দ্রীয় সমবায় সমিতি মোট ১২ লাখ ১২ হাজার টাকার ঋণ বিতরণ করে।

উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি কৃষক সমবায় সমিতির ২৬ সদস্যের মাঝে ৬ লাখ টাকা, চাঁপাপুর ইউনিয়নের দক্ষিণ ভেনলা কৃষক সমবায় সমিতির ১৮ সদস্যের মাঝে ৪ লাখ ১৭ হাজার টাকা এবং বানিয়াগাড়ী কৃষক সমবায় সমিতির ৯ সদস্যের মাঝে ১ লাখ ৯৫ হাজার টাকা বিতরণ করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রেজাউল করিম ও কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মিজানুর রহমান বাবু।

ঋণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিদর্শক আবু সাঈদ, আকরাম হোসেন প্রমূখ।