করোনা আক্রান্ত ইউপি চেয়ারম্যানের বাড়িতে উপহার পাঠালেন শ্যমনগর সদর ইউপি চেয়ারম্যান বাবু

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
কোভিড-১৯(করোনা ভাইরাস) পজিটিভ ঈশ্বীপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি এড. শোকর আলির জন্য বন্ধুত্বের প্রীতি উপহার পাঠিয়ে দেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি, শ্যামনগর উপজেলা আওয়ামিলীগের সহসভাপতি ও শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এড. জহুরুল হায়দার বাবু।
মঙ্গলবার(৩০ জুন) দুপুরে উপজেলা তাতী লীগের আহবায়ক ও অনলাইন এক্টিভিস্ট রেজওয়ানুল আজাদ নিপুন, সিডিও ইয়ুথ টিমের সাধারণ সম্পাদক কোভিড যোদ্ধা প্রশিক্ষণ প্রাপ্ত হাফিজুর রহমান এই উপহার সামগ্রী নিয়ে ইউপি চেয়ারম্যান শোকর আলীর বাড়িতে যান।
এসময় চেয়ারম্যান শোকর আলী এড. জহুরুল হায়দার এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
