আদমদীঘিতে পিআইও সহ আরো ৫ জন করোনায় আক্রান্ত

আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি।।

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারি পিন্টু সহ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণের তথ্য পাওয়া গেছে।

বুধবার(১ জুলাই) বিকালে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শহীদুল্লাহ দেওয়ান ওই জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেন।

জানা গেছে, আদমদীঘি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, নির্বাহী অফিসারের অফিস সহকারি পিন্টু মিয়া, আদমদীঘি সদরের রাজু আহম্মেদ, মিতু আক্তার এবং সাঁওইল গ্রামের রেজাউল ইসলামের জ্বর, সর্দি, কাশি মাথা ব্যাথা থাকায় তাদের নমুনা সংগ্রহ করে বগুড়া ল্যাবে পাঠানো হয়।

বুধবার বিকালে তারা করোনা ভাইরাস পজিটিভ মর্মে রিপোর্ট আসে। তবে তারা সুস্থ আছেন। বর্তমানে তাদের নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানা গেছে