কালিগঞ্জ থানায় অগ্নি নির্বাপক যন্ত্র স্থাপন

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
কালিগঞ্জ থানায় পাঁচটি অগ্নি নির্বাপক যন্ত্র স্থাপন করা হয়েছে ।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মহোদয় কর্তৃক কালিগঞ্জ থানার অনুকূলে ০৫(পাচ) টি অগ্নিনির্বাপক যন্ত্র ( Fire Extinguisher) প্রাপ্ত হইয়া কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ দেলোয়ার হুসেন বুধবার(১ জুলাই)কালিগঞ্জ থানা ভবনের অফিস, ব্যারাক, অস্ত্রাগারে ০৫(পাচ) টি অগ্নিনির্বাপক যন্ত্র ( Fire Extinguisher) ফায়ার সার্ভিস সদস্যদের সহায়তায় স্থাপন করেন।
এ সময় অফিসার ইনচার্জ জনাব মোঃ দেলোয়ার হুসেন কালিগঞ্জ থানার অফিসার ফোর্সদেরকে অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যাবহার বিধি সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন এবং নিজে ব্যাবহার করে দেখান।
