চট্টগ্রাম দক্ষিণ উপজেলা বাঁশখালীতে আইসোলেশন সেন্টার স্হাপন

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
বাশঁখালী উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি,চট্টগ্রাম -১৬ বাশঁখালীর মাননীয় সাংসদ সদস্য,জনাব আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পি. এম, পি,মহোদয়ের প্রচেষ্টায় মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য জলদি গ্রীণ পার্কের সামনে রাস্তার পূর্ব পাশে বাশঁখালীতে আইসোলেশন সেন্টার স্হাপন করা হয়েছে ।
বৃহস্প্রতিবার(২ জুলাই) উক্ত আইসোলেশন সেন্টার পরিদর্শন করেন বাশঁখালী উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি, ৪নং বাহারছড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব অধ্যাপক তাজুল ইসলাম, আগামী ৩ই জুলাই রোজ শুক্রবার উক্ত আইসোলেশন সেন্টার মাননীয় এম,পি, মহোদয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে, শুভ উদ্বোধন করবে।
