আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় ওষুধ কোম্পানির প্রতিনিধির মৃত্যু

আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি।।
বগুড়ার আদমদীঘিতে বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় ফজলুল রহমান (৩৮) নামে ওষুধ কোম্পনীর বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়েছে। পুলিশ ঢাকা মেট্রো ট-২০-৫৮৩১ নম্বর ট্রাক আটক করে চালক আব্দুস সোহানকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (২ জুলাই) রাত ৮টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদীঘি উপজেলার ইন্দইল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্কয়ার কোম্পানীর ওষুধ বিক্রয় প্রতিনিধি ফজলুল হক (৩৮) সান্তাহার-বগুড়া আঞ্চলিক মহসড়কের আদমদীঘি উপজেলার ইন্দইল নামক স্থানে পৌঁছলে, পিছন থেকে বেপরোয়া গতির ওই ট্রাক ফজলুল হকের মোটর সাইকেলে স্বজোরে ধাক্কা দেয়। এতে সে ছিটকে সড়কের উপর পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ফজলুল হক কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বিনাসবাড়ীর আব্দুল কুদ্দুসের ছেলে।
