নুর উদ্দিন চৌধুরী নয়ন এর আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য চররুহিতা মসজিদে মসজিদে দোয়া

মুজাহিদুল ইসলাম, লক্ষ্মীপুর।।
করোনায় আক্রান্ত লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের রোগমুক্তি ও সুস্থতার জন্য মিলাদ ও দোয়ার আয়োজন করেছে লক্ষ্মীপুর জেলা সদর ৪ নং চররুহিতা ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন।
শুক্রবার ( ৩ জুলাই) বাদ জুমা ও বিকেলে চররুহিতা ইউনিয়নে মসজিদে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
গত (২৬ জুন) শুক্রবার সন্ধ্যায় সর্দি, কাশি, জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ঢাকায় আনোয়ার খাঁন মডার্ন হাসপাতালে ভর্তি হন।
এর আগে গত( ২৫ জুন) বৃহস্পতিবার দুপুরে তাঁর করোনা পজিটিভ বলে জানায় জেলা স্বাস্থ্য বিভাগ।
শুক্রবার বাদ জুমা ও বিকেলে সালাতুল আসরের পর চররুহিতা ৭ নং ওয়ার্ড আমান উদ্দিন হাজী জামে মসজিদ, ৫ নং ওয়ার্ড হোসেন আহমেদ ভূঁইয়া জামে মসজিদ, করইতলা নূর মিয়া জামে মসজিদসহ ৪ নং চররুহিতা ইউনিয়নের সকল জুমা মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে চররুহিতা ৯ টি ওয়ার্ডে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মসজিদে মসজিদে এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের জন্য আশু রোগমুক্তি ও তার সুস্থতা কামনার জন্য সকলের কাছে দোয়া চান।
বিশেষ করে এ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়নের জন্য দোয়া চেয়েছেন চররুহিতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট তোফাজ্জল হোসেন ফিরোজ ।
এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন ফিরোজ মসজিদের মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, নুর উদ্দিন চৌধুরী নয়ন ভাই আমাদের চররুহিতা কৃতি সন্তান, আমাদের গর্ব, লক্ষ্মীপুর তথা লক্ষ্মীপুর জেলা বাসীর অভিভাবক।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিত্ব ও লক্ষীপুর জেলা আওয়ামীলীগের সুযোগ্য সম্মানিত সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করে এসেছেন সুনামের সহিত।
আজ তিনি মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা আনোয়ার খান মেডিকেল কলেজ হসপাতালে আছেন। তিনি আরো বলেন এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ভাই লক্ষীপুর জেলা বাসীর জন্য তথা গরিব-দুঃখী, কর্মহীন মানুষদের জন্য কি করেছেন সবই আপনাদের চোখে দেখা। রাতকে রাত বলেন নাই, দিনকে দিন বলেন নাই এই মহামারী করোনাতে নিজেকে সর্বদা দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।
যিনি আমাদের জন্য দিনরাত পরিশ্রম করতে গিয়ে আজ করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন তাই আমাদের সকলের কর্তব্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ভাইয়ের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কোরান পড়ে তার আশু রোগ মুক্তি ও সুস্থতার জন্য দোয়া করা।
পরিশেষে তিনি বিশ্বব্যাপী মহামারী করেনা ভাইরাস যে সকল মানুষ ইন্তেকাল করেছেন তাদের জন্য এবং যারা করোনায় আক্রান্ত হয়েছেন সকলের জন্য দোয়া চেয়েছেন।
