শ্যামনগর থানায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।

যেতে নাহি দিতে তবু যেতে দিতে হয়।রবিবার(৫জুলাই) রাতে শ্যামনগর থানা পুলিশ আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।     

শ্যামনগর থানায় কর্মরত এসআই(নিঃ)/আঃ রাজ্জাক এর জনস্বার্থে মেহেরপুর জেলায় বদলি হওয়ায় এবং শ্যামনগর থানায় শিক্ষানবিশ এসআই মোঃ হাফিজুর রহমান, মোঃ সোলায়মান হোসেন,  তন্ময় দের থানা শিক্ষানবিশ শেষ হওয়ায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ জামিরুল ইসলাম (জামি) কালিগঞ্জ (সার্কেল) মহোদয়ের পদ্দোন্নতি সূত্রে মেহেরপুর জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে বদলি হওয়ায় শ্যামনগর থানা থেকে অভিনন্দন এবং বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

এসময় শ্যামনগর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব আলহাজ্ব মোঃ নাজমুল হুদা বিদায়ীদের মাঝে ভালোবাসার বন্ধনে উপহার তুলে দেন শ্যামনগর থানার অফিসার ফোর্সের উপস্থিতিতে।