অবশেষে মাঠের ক্রিকেট ফিরলো রাজ্যস্থান ইংল্যান্ডে

এম.জামশেদুল আলম,রাউজান(চট্রগ্রাম) প্রতিনিধি।

ক্রিকেট পাগলা জাতি মোরা ক্রিকেট নিয়ে থাকি,ক্রিকেট আমাদের হ্রদস্পন্দন,ক্রিকেট আমাদের ঘাটি।

ক্রিকেট এক বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার নাম।ক্রিকেট ছাড়া এই জাতি যেন কিছুই বুঝে না।বাংলাদেশের জনপ্রিয় এর শীর্ষে এই ক্রিকেট।

কাভিড -১৯ এর ফলে ফুটবল-ক্রিকেটসহ বিশ্বের সব খেলাধুলা বন্ধ ছিলো প্রায় ৪মাস। অবশেষে ক্রিকেট মাঠে গড়ালো ক্রিকেটের জিন্মস্থান ইংল্যান্ডে। ১১৬দিন পর ১১৭তম দিনে এসে ক্রিকেট ফিরলো মাঠে। সর্বশেষ মাঠে ক্রিকেট চলেছিলো অস্ট্রিলিয়া বনাম নিউজিল্যান্ডের সাথে মার্চে। এরপর আর মাঠে গড়ায়নি ম্যাচ।

জিমিয়ে পড়া ক্রিকেটকে আবার মাঠে ফিরিয়ে আনতে ইংল্যান্ডের প্রচেষ্টায় হাত বাড়িয়ে দেন উইন্ডিজ ক্রিকেট বোর্ড। আজ বুধবার (৮জুলাই) বিকাল ৪টায় মাঠে গড়িয়েছে ক্রিকেট, যদিও বৃষ্টির ফলে কিছুক্ষন বিলম্বিত হয়ে শুরু হয়। উইন্ডিজ ফিল্ডিং করতে নেমে শুরুতে উইকেট তুলে নেন এক দূর্দান্ত ডেলিভারিতে গ্যাব্রিয়েল।

আইসিসির নতুন কিছু নিয়ম নীতি মেনে ক্রিকেট খেলতে হবে দুই দলকে।

বলে লালা লাগাতে পারবে না বোলাররা,স্বাগতিক আম্পায়ার দ্বারা ম্যাচ পরিচালনা হবে। গ্যালারীতে বসে খেলা উপভোগ করতে পারবে না কোনো দর্শক। উইকেট পেলেও কোনো উদযাপন করতে পারবে না,যোগ হয়েছে অতিরিক্ত একটি রিভিউ।এই সব কিছুর ভিড়ে দেখার বিষয় কেমন খেলে মাঠে ক্রিকেট।

এইদিকে এই দুই দল ক্রিকেটে নামলেও বাংলাদেশ হাটছে ভিন্ন পথে।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলে ঈদুল আযাহার পর অনুশীলনে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। ইতিমধ্যে বিশ্বের অন্যান্য দল গুলো অনুশীলনে ফিরেছে।