নিয়মিত রোগী দেখে যাচ্ছেন নূরনগর বাজারের জনপ্রিয় গ্রাম ডাঃ শেখ আইয়ুব আলী

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নূরনগর বাজারের জনপ্রিয় গ্রাম ডাঃ আলহাজ্ব শেখ আইয়ুব আলী। এই ৪০ বছর মানুষের সেবায় নিয়োজিত। কখনও কারো থেকে ডাঃ পরমর্শ ফি চেয়ে নেন না।গরীব অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা সহ ঔষধ বিতরণ করেন। নূরনগর গ্রাম ডাঃ কল্যান সমিতির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছে। কয়েকদিন আগে নূরনগর এর মানুষ গুজব ছড়িয়েছে যে ডাঃ আইয়ুব আলী করোনা আক্রান্ত।

এ বিষয়ে জনপ্রিয় ডাঃ আইয়ুব আলীর সাথে কথা বললে তিনি জানান,আল্লাহর রহমতে আমি এখনও সুস্থ শরীরে সামাজিক দুরত্ব বজায় রেখে  সারা দিন কমপক্ষে ৫০ জন রোগীর প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছি।এলাকার কিছু বাজে মানুষ আমাকে নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে তাতে আমার কিছু যায় আসে না। আল্লাহর রহমতে আমি যতদিন সুস্থ আছি, জীবনের শেষ মুহূর্ত পযন্ত রোগী দেখে যাবো। আপনারা আমার জন্য দোয়া করবের।