বাংলাদেশসহ ১৩ দেশ থেকে ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক।।
করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বাড়ায় বাংলাদেশসহ বিশ্বের ১৩টি রাষ্ট্র থেকে ইউরোপের দেশ ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) ইতালি সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়।
ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকায় নিষেধাজ্ঞাভুক্ত ১৩টি দেশ হলো: আর্মেনিয়ে, বাহরাইন, বাংলাদেশ, ব্রাজিল, বোসনিয়া, হার্জেগোভিনা, চিলি, কুয়েত, নর্থ ম্যাসিডোনিয়া, মোলডোভা, ওমান, পানামা, পেরু, ডমিনিকান রিপাবলিক।
একটি বিবৃতিতে ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজা বলেন, যারা এ সব দেশে গত ১৪ দিনের মধ্যে ভ্রমণ করেছেন তাদের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
