বেশ জনপ্রিয় হয়ে উঠেছে গ্রিন টি, আসুন বিস্তারিত জেনে নিই

শেখ আল মামুন,সাতক্ষীরা।।

গ্রিন টি সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। বিভিন্ন ভেষজ গুনাগুণ বিশেষ করে ওজন কমানো, ত্বক ও চুলের নানাবিধ উপকারের জন্য গ্রিন টি এখন বেশ জনপ্রিয়। 

গ্রিন টিতে রয়েছে প্রচুর অ্যান্টি–অক্সিডেন্ট, যা সব দিক থেকে শরীর চাঙা রাখে। এটি রোগপ্রতিরোধের ক্ষমতা বাড়ায়, ক্যানসার প্রতিরোধ করে, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ইত্যাদি নিয়ন্ত্রণে সাহায্য করে।

ক্যাটেচিন নামক অ্যান্টি–অক্সিডেন্ট প্রচুর পরিমানে থাকায় পেটের মেদ ঝরাতে জোরালো ভূমিকা পালন করে গ্রিন টি। তাই ইদানীং ওজন নিয়ন্ত্রণে অনেকেই গ্রিন টিকে দৈনন্দিন খাদ্য তালিকায় রাখতে পছন্দ করেন।

একটা সহজ ব্যাখ্যা দেই, আমাদের শরীরে প্রাকৃতিকভাবে তাপ উৎপন্ন হয়, যা শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখে। যখন আমরা গ্রিন টি পান করি, শরীরের তাপমাত্রা সামান্য বাড়তে থাকে। তাপ বাড়াতে হলে শরীর থেকে ক্যালরি খরচ করতে হয়। আর ক্যালরি পোড়া মানেই ওজন কমাতে সাহায্য হওয়া।

অ্যান্টি–অক্সিডেন্ট ছাড়াও গ্রিন টিতে আছে ভিটামিন এ, বি, বি৫, ডি, ই, সি, ই, এইচ সেলেনিয়াম, ক্রোমিয়াম, জিংক, ম্যাঙ্গানিজ ও সামান্য ক্যাফেইন যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী।

তবে এসব উপাদান পুরোপুরি শরীরের কাজে লাগাতে হলে জানতে হবে গ্রিন টি খাওয়ার সঠিক নিয়ম। এক্ষেত্রে খাওয়ার সময়টা খুবই গুরুত্বপূর্ণ। অসময়ে গ্রিন টি খেলে আপনার তেমন উপকার হবেই না বরং ক্ষতির সম্মুখীনই হবার সম্ভাবনা আছে।

তাই গ্রিন টি খাওয়ার সঠিক নিয়ম ও সময় জানা টা জরুরি। যেমন:

১।খালি পেটে গ্রিন টি খাবেন না

খালি পেটে গ্রিন টি পাকস্থলিতে অ্যাসিড নিঃসরণে ভুমিকা রাখতে পারে যা আপনার গ্যাস্ট্রিকের সমস্যা কিংবা আলসার হয়ার কারন হতে পারে। আবার খালি পেটে চা পানে আপনার ডিহাইড্রেশনএর সমস্যা হতে পারে।

২। রাতে ঘুমাতে যাওয়ার আগে খাবেন না

সকালে যেমন খালি পেটে গ্রিন টি খাওয়া যায় না তেমনই রাতে ঘুমাতে যাওয়ার আগেও এটি পান করা থেকে বিরত থাকুন। গ্রিন টি পান করার সর্বোত্তম সময়টি আসলে খাবারের মধ্যবর্তীকালীন সময়। অন্তত খাবারের এক ঘন্টা আগে বা পরে খেতে পারেন।

৩।ব্যায়াম করার আগে খান

ব্যায়াম করার আধাগন্টা আগে গ্রিন টি পান করুন।তাতে আপনার কর্মক্ষমতা বাড়বে এবং লম্বা সময় ব্যায়াম করতে সহায়তা করবে। ফলে আপনার ওজন এবং মেদ কমাতে সহজ হবে।