চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের অভিযান: ৫০০০ পিস ইয়াবা ও ০১টি পিকআপ সহ গ্রেফতার ০২

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব এস.এম. মোস্তাইন হোসেন, বিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার(ডিবি-বন্দর) জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) জনাব মোঃ গোলাম ছরোয়ার এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ মাহবুবুল আলম এর নেতৃত্বে ১৮ নং টিম গোপন সংবাদরে ভিত্তিতে ৫০০০ পিস ইয়াবা ও ০১টি পিকআপ সহ মোঃ শরীফ(২৪) এবং মোঃ তসির(৫০) দ্বয়কে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার(৯ জুলাই) বিকাল ০৪:৫০ মিনিটে চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন ঈদগাহ কাঁচা রাস্তা মোড় সংলগ্ন এলাকায় অভিযা্ন পরিচালনা করে মোঃ শরীফ(২৪) এবং মোঃ তসির(৫০) দ্বয়কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে ডবলমুরিং থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
