মহেশখালীর হোয়ানক বড়ছড়া থেকে দেশীয় চোলাই মদসহ আটক-৩

মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার প্রতিনিধি ।।
মহেশখালীর হোয়ানকের বড়ছড়া হিন্দুপাড়ার পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে দেশীয় চোলাই মদসহ এক নারী ও ২পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার(১১ জুলাই) সকাল ১০ টায় মহেশখালী থানা পুলিশের এস আই খোকন চন্দ্র দাস ও সঙ্গীয় ফোর্স সহ এই অভিযান পরিচালনা করেন।
থানা সুত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হোয়ানক ইউপিস্থ বড়ছড়ার পূর্ব পাশে হিন্দু পাড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশিয় চুলাই মদ ও মদ তৈরির সরঞ্জামাদিসহ দুই পুরুষ এক নারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন,হোয়ানক বড়ছড়ার তেজেন্দ্রের পুত্র তুফান চন্দ্র ঘোষ(৫০)তার স্ত্রী জানকি ঘোষ (৩৫) ও তুফানের পুত্র কালাবাশি ঘোষ।
এ বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ফেরদৌস গ্রেপ্তারে বিষয়ে সত্যয়তা নিশ্চিত করে বলেন,গ্রেফতার কৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার রুজু করা হয়েছে।
