দুমকিতে উপজেলা কৃষি কর্মকর্তা’র করোনা পজেটিভ

মো. সুমন মৃধা, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥
পটুয়াখালীর দুমকিতে উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ মেহের মালিকার করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
শনিবার (১১জুলাই) সকাল সাড়ে ১১ টায় প্রাপ্ত নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাঁর পজেটিভ এসেছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষি কর্মকর্তা মোছাঃ মেহের মালিকা ৩/৪ দিন যাবৎ ঠান্ডাজনিত জ্বরে আক্রান্ত হয়ে গত বুধবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টেস্টের জন্য নমুনা প্রদান করেন। শনিবার সকালে নমুনা পরীক্ষার প্রতিবেদনে তার করোনা পজেটিভ শনাক্ত হয়।
তিনি বরিশালের নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
