পারুলিয়াতে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের নির্দেশনায় জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আল ফেরদৌস আলফার সৌজন্যে সাতক্ষীরা জেলার পারুলিয়াতে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
শনিবার(১১ জুলাই) বেলা ১১-০০ টায়, পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে পারুলিয়া দাসপাড়া ও রত্নেশ্বরপুর দাসপাড়ার ৮৭ পরিবারের মাঝে নগদ ৫০০ শত টাকা করে প্রদান করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, দেবহাটা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান মিন্নুর, ইউপি সদস্য ও পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ ফরহাদ হোসেন হীরা, ইউপি সদস্যা নার্গিস খাতুন সহ সাংবাদিক বৃন্দ ।
