ফকিরহাটে নসিমনের নিয়ন্ত্রন হারিয়ে চালকের মৃত্যু

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের ফকিরহাটে নসিমনের নিয়ন্ত্রন হারিয়ে সৈয়দ স্বাধীন (১৬) নামের এক নসিমন চালক নিহত হয়েছে।নিহত স্বাধীন মূলঘর এলাকার হাফিজুর রহমানের ছেলে।

শনিবার(১১জুলাই) দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার মুলঘর নামক স্থানে নসিমনের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ভবনের দেওয়ালে ধাক্কা লেগে স্বাধীণ আহত হয়।স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

স্থানীয়রা জানান, ফলতিতা-বটতলা থেকে খুলনা-মাওয়া মহাসড়ক দিয়ে সৈয়দ স্বাধীন নিজেই নসিমন চালিয়ে যাচ্ছিল ফকিরহাট বাজারের দিকে।মূলঘর নামক স্থানে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে তার নসিমন উল্টে যায় এবং রাস্তার পাশের একটি দেওয়ালের সাথে ধাক্কা লেগে সে মারাত্মক আহত হয়।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম বিষয়টি নিশ্চিত করেছেন।