মিষ্টিকুমড়া বীজের পুষ্টিগুণ

শেখ আল মামুন,সাতক্ষীরা।।
কুমড়ার বীজে যে কত উপকারিতা রয়েছে, তা না জানলে বিশ্বাসই হবে না আপনার। ওজন কমানো, চুলের বৃদ্ধি, ভাল ঘুম-সহ একাধিক উপকারিতা পাওয়া যায় কুমড়ার বীজে। ১০০ গ্রাম কুমড়ার বীজ প্রায় ৬০০ ক্যালোরি শর্করা সম্পন্ন। এছাড়া এতে রয়েছে ভিটামিন বি, ম্যাগনেশিয়াম, প্রোটিন ও আয়রনের মতো গুরুত্বপূর্ণ সব উপাদান যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারি।
এছাড়াও কুমড়ার বীজ থেকে কী কী উপকারিতা পাওয়া যায় দেখে নিন সেই সম্পর্কে-
১। কুমড়ার বীজে আছে সেরোটোনিন, যা ঘুমের ওষুধেরই সমান। এর থেকে অনিদ্রার সমস্যা দূর হতে পারে।
২। পেশীর জন্য অত্যন্ত উপকারি কুমড়ার বীজ।বাতের ব্যথা কমাতেও সাহায্য করে এটি।
৩। কুমড়ার বিচিতে রয়েছে জিঙ্ক, যা পৌরষত্ব বাড়ায় ও প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ করে।
৪। কুমড়ার বীজ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভাইরাস-ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকেও এটি রক্ষা করে।
৫। কুমড়ার বীজে রয়েছে কিউকরবিটিন এবং ভিটামিন সি, যা চুলের বৃদ্ধির জন্য আদর্শ উপাদান।
৬।ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী কুমড়ার বীজ।
