হিলিতে ননএমপিও শিক্ষক-কর্মচারীদের প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রদান

শাহিনুর আলম শাহিন,হিলি(দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরের হাকিমপুরে করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে।
আজ রোববার(১২ জুলাই) বিকেল ৪ টা সময় উপজেলা পরিষদের হলরুমে নন-এমপিওভুক্ত প্রত্যেক শিক্ষককে ৫ হাজার ও প্রত্যেক কর্মচারীকে ২ হাজার ৫০০ টাকা কমে মোট ৩৭ জন শিক্ষক ও ১৭ জন কর্মচারীদের মাঝে প্রধান অতিথি হিসেবে চেক প্রদান করেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
এ সময় হাকিমপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন-উর-রশিদ, নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা,ওসি আব্দুর রাজ্জাক আকন্দ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ টুকু প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটনসহ অনেকে উপস্থিত ছিলেন।
