মহানগর গোয়েন্দা (দক্ষিন)বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মিজানুর রহমান আর নেই

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আরও একজন গর্বিত সদস্য, মহানগর গোয়েন্দা (দক্ষিন)বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মিজানুর রহমান আর নেই(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দায়িত্ব পালনকালে জীবন দিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আরও একজন গর্বিত সদস্য, মহানগর গোয়েন্দা (দক্ষিন)বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মিজানুর রহমান।

তিনি আজ সোমবার( ১৩ জুলাই, ২০২০) রাত ৩:৪১ ঘটিকায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আইসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

দেশমাতৃকার সেবায় নিয়োজিত নির্ভীক এই পুলিশ সদস্যের মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম গভীর শোক প্রকাশ করেছেন।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি গত ২৮ জুন, ২০২০ খ্রিঃ হতে  রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউ তে স্থানান্তর করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পরিবার মহানগর  গোয়েন্দা (দক্ষিন) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মিজানুর রহমানের মৃত্যুতে  গভীরভাবে শোকাহত। আমরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর দুঃখ ও সমবেদনা জ্ঞাপন করছি।

Share this news as a Photo Card

13 July 2020

মহানগর গোয়েন্দা (দক্ষিন)বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মিজানুর রহমান আর নেই

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে