সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডেকে ৪ উইকেটে হারালো সফরকারী উইন্ডিজ

এম.জামশেদুল আলম।
ঘুমিয়ে পড়া ক্রিকেট জেগে উঠলো নতুন উদ্যোমে, বিশ্ব দেখলো সেই চেনা প্রতিদন্দ্বিতাপূর্ণ ক্রিকেটের মেলা। ইংল্যান্ড-উইন্ডিজ দেখিয়ে দিলো পুরোই যায়নি ক্রিকেটের স্পিরিট।
গ্যালারিতে দর্শকবিহীন এক উত্তেজনাপূর্ণ ক্রিকেট ম্যাচ দেখলো সারাবিশ্বের ক্রিকেট প্রেমিরা। ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ ৪ উইকেটে জিতে নিলো উইন্ডিজ ক্রিকেট দল।
প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও ইংল্যান্ডের ব্যাটিং ব্যার্থতায় গুটিয়ে যায় মাত্র ৩১৩ রানে ফলে উইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ঠিক ২০০ রানের।
২০০ রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই ৭ রানের মাথায় হারায় ২ উইকেট। টেষ্ট ক্রিকেটের ব্যার্থতার ভিত্তে গুরপাক হাওয়া শেই হোপ এইদিন ও ফিরে যান দ্রুত দলীয় ২৭ রানে উইন্ডিজের নেই ৩ টপ অর্ডার ব্যাটসম্যান। শুরুর ডাক্কা সামলে নিয়ে দলকে ১০০ রানের মাথায় রেখে বিদায় নেন দলের গ্রুরুত্বপূর্ন অল রাউন্ডার রোস্টন চেজ।
এক পাশ আগলে রেখে জিম্মি ব্লেইকউড সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরে থাকতে প্যাভিলিয়নের পথ ধরেন তখন দলের জয় অনেকটা নিশ্চিত, মাত্র ১৩ রান দূরে জয়ের জন্য।
বাকি পথটা পাড়ি দেন শন ডউরিচ ক্যাপ্টেন হোল্ডারকে নিয়ে,ফলে ৬ উইকেটে হারিয়ে পৌছে যায় জয়ের বন্দরে।
সংক্ষিপ্ত স্কোরঃ প্রথম ইনিংসঃ ইংল্যান্ড ২০৪/১০, স্টোকস ৪৩, বাটলার ৩৫, ডম বেস ৩১ রান। হোল্ডার ৬/৪২, গ্যাব্রিয়েল ৪/৬২.
উইন্ডিজঃ ব্রাথওয়েট ৬৫, ডউরিচ ৬১, চেজ ৪৭। স্টোকস ৪/৪৯, আন্ডারসন ৩/৬২।
দ্বিতীয় ইনিংসঃ ইংল্যান্ড ক্লোউরি ৭৬, সিবলি ৫০, স্টোকস ৪৬ রান। গ্যাব্রিয়েল ৫/৭৫, চেজ ২/৭১, জোসেফ ২/৪৫।
উইন্ডিজঃ ব্লেইকউড ৯৫,চেজ ৩৫। আরচার ৩/৪৫, স্টোকস ২/৩৯।
