কালিগঞ্জে সাতক্ষীরা জেলা পুলিশের খাদ্য সহায়তা প্রদান

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরা জেলার কালিগঞ্জে ঘুর্নিঝড় আম্পানে অপেক্ষাকৃত বেশি ক্ষতিগ্রস্ত ৮০০ ব্যক্তিকে খাদ্য সহায়তা প্রদান করেছে সাতক্ষীরা জেলা পুলিশ।

সোমবার(১৩ জুলাই)কালিগঞ্জ  থানার কৃষ্ণনগর ইউনিয়নে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।

সাতক্ষীরা জেলার কর্নধার বাংলাদেশ পুলিশ বাহিনীর অহংকার সাতক্ষীরা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মহোদয়  বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে ঘুর্নিঝড় আম্পানে অপেক্ষাকৃত বেশি ক্ষতিগ্রস্ত কালিগঞ্জ  থানার কৃষ্ণনগর ইউনিয়নের ৮০০ জন ব্যাক্তিকে ১০ কেজি পরিমান আটা অতিরিক্ত পুলিশ সুপার(কালিগঞ্জ সার্কেল) জনাব মোঃ জামিরুল ইসলাম এর উপস্থিতিতে জনাব মোঃ দেলোয়ার হুসেন, অফিসার ইনচার্জ, কালিগঞ্জ থানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব এসএম আজিজুর রহমান সহ কালিগঞ্জ থানার অফিসার ফোর্স বৃন্দ সামাজিক দূরত্ব বজায় রেখে উক্ত খাদ্য সহায়তা প্রদান করেন।