সাতক্ষীরা জেলা প্রশাসকের অনলাইন গণশুনানি

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।

আজ বুধবার(১৫ জুলাই) সকাল ১১ টা থেকে জেলা প্রশাসক, সাতক্ষীরা, এস এম মোস্তফা কামাল, অনলাইন গনশুনানি করেন। অনলাইন গনশুনানি জুম এর মাধ্যমে অনুষ্ঠিত হয়।

গনশুনানিতে সাতক্ষীরা সদর উপজেলার ৪ জন, আশাশুনি উপজেলার ৩ জন, কলারোয়া উপজেলার ৫ জন, তালা উপজেলার ৩ জন, দেবহাটা উপজেলার ৩ জন, কালিগঞ্জ উপজেলার ২ জন, শ্যামনগর উপজেলার ২ জন সহ মোট ২৮ জন অনলাইন গনশুনানিতে অংশগ্রহন করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসারগণ এবং সহকারী কমিশনারগণ (ভূমি)ও  জেলা প্রশাসকের অনলাইন গণশুনানিতে যুক্ত হয়। জেলা প্রশাসক মানুষের সমস্যা, সম্ভাবনার কথা শুনেন এবং সমাধানে ব্যবস্থা গ্রহণ করেন।

Share this news as a Photo Card

15 July 2020

সাতক্ষীরা জেলা প্রশাসকের অনলাইন গণশুনানি

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে