সাহেদকে গ্রেফতার করা সারওয়ার বিন কাশেম

 

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম।।

গত ২৭ জুন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেঃ কর্নেল সারোয়ার বিন কাশেম।

এর আগে তিনি র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র হিসেবে দায়িত্বরত ছিলেন। পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত পরিচালক ছিলেন।

গত বছরের আলোচিত ঘটনা ক্যাসিনো বিরোধী অভিযানে তার রয়েছে বলিষ্ঠ ভূমিকা। বড় বড় ক্যাসিনো হর্তাকর্তাদের আইনের আওতায় আনতে এতটুকুও পিছুপা হননি। তাছাড়াও জঙ্গি দমন, মাদক নির্মূল অভিযানসহ গুরুত্বপূর্ণ অপারেশন গুলোতে নেতৃত্ব দিয়েছেন তিনি।

সৎ এবং কর্মঠ অফিসার হিসেবে পরিচিতি লেঃ কর্নেল সারওয়ার ২০১৭ সালের ১ জানুয়ারি র‌্যাব-১ এর অধিনায়কের দায়িত্ব পান। কঠোর হাতে সন্ত্রাস দমনের পাশাপাশি মানবিক কর্মকর্তা হিসেবেও বেশ সুনাম রয়েছে নতুন গোয়েন্দা প্রধানের। দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় তিনি পেয়েছেন পুলিশের সর্বোচ্চ পদক পিপিএম (সেবা)।

Share this news as a Photo Card

15 July 2020

সাহেদকে গ্রেফতার করা সারওয়ার বিন কাশেম

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে