সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় এক যুবক আটক

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধি।।

সুন্দরবনের অভ্যন্তরের খালে বিষ (কীটনাশক) দিয়ে মাছ ধরার সময় এক দুর্বৃত্তকে আটক করেছে বনবিভাগ। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয়েছে দুই বোতল বিষ ও বিষ মিশ্রিত বিভিন্ন প্রজাতির ৪ কেজি মাছ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বৈদ্যমারী-কাটাখালী বডার্র এলাকার খাল থেকে এ বিষ দস্যুকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা অপর ৫ জন দ্রুত পালিয়ে যায় বলে জানিয়েছে বনবিভাগ।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকতার্ মো: বেলায়েত হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বনপ্রহরীরা নিয়মিত টহল দেয়ার সময় বৈদ্যমারী-কাটাখালী বডার্র এলাকার খালে কয়েক জেলেকে মাছ ধরতে দেখতে পায়। এ সময় বনপ্রহরীদের দেখতে পেয়ে ৫ জন পালিয়ে গেলেও হাতেনাতে ধরা পড়ে ইমরান হোসেন (২০) নামের এক দুর্বৃত্ত।

এ সময় বন কর্মকর্তাদের আটক ইমরান বলেন,আমার সাথে যারা ছিলো তারা সবাই দৌড়ে পালিয়ে যায়।আমার সাথে যারা ছিলো তারা হলো সোহাগ সরদার পিতা-সাইদুল সরদার, সোহরাফ ফকির, পিতা-সাঈদ ফকির, হেলাল, পিতা- অজ্ঞাত, মিজান, পিতা-অজ্ঞাত, মোঃ আক্তার সরদার, পিতা- আব্বাস সরদার।

অভিযানকারীরা তার কাছ থেকে ৪ বোতল বিষসহ বিষ দিয়ে মারা ৪ কেজি মাছ জব্দ করে। আটক ইমরান হোসেন মোংলার চিলা ইউনিয়নের ফেলুরখন্ড এলাকার ইসহাক হোসেনের ছেলে। এ ঘটনায় ইমরানসহ পালিয়ে যাওয়া দুর্বৃত্তদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।