আগামিকাল থেকে বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন শুরু

এম.জামশেদুল আলম।

কারোনা ভাইরাস এর ফলে মার্চ মাস থেকে স্তগিত হয়ে আছে বাংলাদেশের সব ধরণের ক্রিকেট ম্যাচ। জাতীয় পর্যায়ের কয়েকজন ক্রিকেটার নিজ উদ্যোগে ক্রিকেট প্র‍্যাক্টিস করলেও অনেকে করতে পারেননি।

এমতাবস্থায় কয়েকজন ক্রিকেটার প্র‍্যাক্টিস করার জন্য বোর্ডের অনুমিত চাইলে বোর্ড সবার সম্মতি এর জন্য অপেক্ষা করেন। ফলস্রতিতে আগামিকাল থেকে ৯ জন ক্রিকেটারকে চারটি ভৈন্যুতে আলাদাভাবে অনুশীলনের জন্য অনুমিত দিয়েছে ক্রিকেট বোর্ড বিসিবি।

যারা অনুশীলন করার ইচ্ছা পূষন করেছে তারা হলো, মুশফিকুর রাহিম,ইমরুল কায়েস,নাঈম হাসান,মেহেদি হাসান,সফিউল ইসলাম,নুরুল হাসান,খালেদ আহমেদ,মোহাম্মদ মিঠুন ও নাসুম আহমেদ।

বিসিবি পরিচালাক আকরাম খান জানান, অনুশীলনে ক্রিকেটাররা শুধু ফিজিক্যাল ট্রেনিং ও জিম করতে পারবে। স্বাস্থ্যর দিকটা নিজ উদোগে করতে হবে।

তিনি আরো জানান, আমরা স্বাস্থ্যর দিক বিবেচনা করে তাদেরকে আলাদা আলাদা ভেন্যুতে প্র‍্যাক্টিস করার অনুমিত দিয়েছি।