করোনায় আক্রান্ত লক্ষ্মীপুর পৌর মেয়র আবু তাহের,সুস্থতার জন্য দোয়া কামনা

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আবু তাহের করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে তিনি ঢাকা আনোয়ার খানঁ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

শুক্রবার(১৭ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করে তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তার মেজো ছেলে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহবায়ক একেএম সালাউদ্দিন টিপু। এ দিকে মেয়র আবু তাহেরের সুস্থতা কামনা করে পৌরসভার বিভিন্ন মসজিদে মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত হয়।

করোনা ভাইরাস শুরু থেকে আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত পৌরবাসীকে করোনা সংক্রমন থেকে নিরাপদে রাখতে নিরলসভাবে কাজ করছেন জনন্দিত ও জনপ্রিয় মেয়র আলহাজ্ব আবু তাহের। করোনায় প্রতিটি ওয়ার্ডে ত্রান কার্যক্রমেও অংশ নিয়েছেন মেয়র আবু তাহের। এছাড়া সংক্রমন এড়াতে মেয়রের নেতৃত্বে সদর হাসপাতালসহ পৌরসভার বিভিন্ন স্থানে জীবানুনাশক ঔষধ ছিনানোর কাজে অংশ নিয়েছেন। আজ নিজে করোনায় আক্রান্ত হয়েছেন। মেয়রের সুস্থতার জন্য পৌরবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

প্রসঙ্গত গত ২৫ ঘন্টায় জেলায় আরো নতুন করে ২৬জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১১৭২জন। করোনায় মারা গেছে এখন পর্যন্ত ২৭জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৮০৫জন। এ দিকে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ৬৯জন।

Share this news as a Photo Card

18 July 2020

করোনায় আক্রান্ত লক্ষ্মীপুর পৌর মেয়র আবু তাহের,সুস্থতার জন্য দোয়া কামনা

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে