দেবহাটা উপজেলার কুলিয়া বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল স্যারের নির্দেশে আজ সোমবার(১৯ জুলাই) দেবহাটা উপজেলার  কুলিয়া বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখাতে এবং করোনা প্রতিরোধে মানুষকে সচেতন করতে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। 

স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা করা, সামাজিক দূরত্ব বজায় না রাখা,   মাস্ক বিহীন থাকাসহ বিভিন্ন অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ জনকে মোট ৩৫০০ টাকা  জরিমানা করা হয়।

করোনা ভাইরাস সংক্রমণ ক্রমাগত বেড়েই চলেছে। সংক্রমণ এড়াতে কষ্ট করে হলেও মাস্ক পরিধান করুন। স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম সম্পন্ন করুন।

জনস্বার্থে পরিচালিত এই অভিযান অব্যাহত থাকবে।