মিশিগানে মাস্ক না পরলে জরিমানা

 অনলাইন ডেস্ক।।
মিশিগান অঙ্গরাজ্যে ঘরের ভেতর বা বাইরে যেখানে মানুষ সমাগম হয়, সেখানে অবশ্যই মাস্ক পরতে হবে। তা ছাড়া যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা যাবে না সেখানেও অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। কেউ এই আদেশ অমান্য করলে ফৌজদারি শাস্তি সাপেক্ষে তার ৫০০ ডলার জরিমানা দিতে হবে।
করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গভর্নর গ্রিচেন হুইটমার ১০ জুলাই নতুন এই নির্বাহী আদেশ জারি করেছেন।