চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন’ স্লোগানকে ধারন করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আয়োজন করা হয় বৃক্ষ রোপন কর্মসূচি।
এ উপলক্ষে রবিবার(১৯ জুলাই) দুপুর ২:০০ ঘটিকায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম।
এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) জনাব আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক) জনাব এস এম মোস্তাক আহমেদ খান, বিপিএম, পিপিএম(বার), অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম) জনাব শ্যামল কুমার নাথ সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
