দুমকিতে লুথার্যান হেলথ কেয়ার হাসপাতাল থেকে ৫টি বিদেশী মদের বোতল উদ্ধার
মো.সুমন মৃধা,দুমকি(পটুয়াখালী ) প্রতিনিধী।।
পটুয়াখালী’র দুমকিতে লুথার্যান হেলথ কেয়ার হাসপাতালের “কালবাড়ি” হাউজে ০৫ টি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে।
গতকাল (১৯ জুলাই) রবিবার দুমকি উপজেলা নির্বাহী অফিসার ও তদন্তকারী টিমের(আহ্বায়ক) জনাব, শঙ্কর কুমার বিশ্বাস, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তদন্তকারী টিমের সদস্য জনাব, আমিনুল ইসলাম সালাম এর নেতৃত্বে বিকাল ৪টার দিকে অভিজান চালিয়ে এ মদের বোতল উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও তদন্তকারী টিমের (আহ্বায়ক) জনাব, শঙ্কর কুমার বিশ্বাস বলেন, একটি সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্রকরে হাসপাতাল কতৃপক্ষ তাদের বহিরাগত চিকিৎসাসেবা বন্ধকরে দেয়। তার প্রেক্ষিতে গত ১৪/৭/২০২০ তারিখে পটুয়াখালী জেলা প্রশাসক জনাব, মোঃ মতিউল ইসলাম চৌধুরী হাসপাতালটি পরিদর্শন এ আসে ও চিকিৎসা সেবা পূর্নবহাল করেন এবং লুথার্যান হেলথ কেয়ার হাসপাতালের নানা অনিয়ম এর অভিযোগ এর কারনে একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেন। যার ধারাবাহিকতায় আজ এ সকল মদের বোতল উদ্ধার করা হয়।
