মোংলায় আজ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দোকান, বিপণী বিতান খোলা রাখার সিদ্ধান্ত

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট প্রতিনিধি।।

মোংলায় ঈদ উল আযহা উপলক্ষে স্থানীয় ব্যবসায়ীদের  আবেদনের প্রেক্ষিতে আজ মঙ্গলবার(২১ জুলাই ) সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সকল দোকান ও বিপণী বিতান খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ২৯ জুলাই পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধ কল্পে এতদিন সকাল ৬ থেকে  দুপুর ২ টা পর্যন্ত দোকান খোলা রাখার নিয়ম বহাল ছিল।

সোমবার (২০ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে অনুষ্ঠিত আলোচনা সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে সকল ব্যবসা প্রতিষ্ঠানে যাতে স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মেনে কেনাবেচা করা হয় সে বিষয়ে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি না মানলে জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেবে উপজেলা প্রশাসন, নৌবাহিনী ও পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোংলা নৌ কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এ টি এম রিজওয়ানুল জান্নাত, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট রাকিবুল ইসলাম তানভীর, লেফটেন্যান্ট এন এম এম কায়সার, মোংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন প্রমূখ।

Share this news as a Photo Card

21 July 2020

মোংলায় আজ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দোকান, বিপণী বিতান খোলা রাখার সিদ্ধান্ত

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে