বাগেরহাটে র‌্যাবের-৬ এর অভিযানে ইয়াবাসহ ১ মাদক কারবারী গ্রেফতার

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট প্রতিনিধি।।   

বাগেরহাট সদর  এলাকা থেকে  অভিযানে ৫৬পিস ইয়াবাসহ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

মঙ্গলবার(২১ জুলাই)  এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

র‌্যাব-৬ সূত্র জানিয়েছেন, বাগেরহাট সদরের কুলিয়াদাইড় এলাকা থেকে মঙ্গলবার (২১ জুলাই)বিকেলে ৫৬পিচ ইয়াবাসহ মাদক বিক্রেতা সজীব সাহা (২৮) কে গ্রেফতার করেছে র‌্যাব-৬। সে বাগেরহাটের কচুয়া থানার গিমটাকাঠী এলাকার সমীরন সাহার পুত্র। রাতে এঘটনায় বাগেরহাট থানায় মামলা হয়েছে।