হিলিতে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতার টাকা বিতরণ

হিলি প্রতিনিধি।।
দিনাজপুরের হাকিমপুর হিলিতে বিধবা,বয়স্ক ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে ভাতার টাকা বিতরণ করছেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।
আজ বুধবার(২২ জুলাই)সকাল সাড়ে ১০ টা থেকে পৌরসভার ৯ টি ওর্য়াডের ৩৩৫ জনের মাঝে এ ভাতার টাকা প্রদান করেন তিনি।
মেয়র জানান,মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এর সহায়তায় নিরাপদ দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে হাকিমপুর পৌরসভার ৩৩৫ জন বিধবা,বয়স্ক ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে ভাতার টাকা বিতরণ করা হয়েছে।
এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটনসহ কাউন্সিলবৃন্দরা উপস্থিত ছিলেন ।
