পূর্ব সোনাখালি অনির্বাণ আদর্শ যুব সমিতির পক্ষ থেকে মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলায় ৩  নং পুটিখালী ইউনিয়নে পূর্ব সোনাখালী অনির্বাণ আদর্শ যুব সমিতির উদ্দ্যেগে বৃক্ষরোপণ ও জার্সি বিতরণের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনির্বাণ আদর্শ যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা  মাষ্টার মোঃ জাহিদ হাসান শেখ।

তিনি বলেন,১৯৯৮ সাল থেকে অল্প অল্প কার্যক্রম ব্যস্তবায়ন করে করে আজ  দীর্ঘ ২২ বছরে এসে দাড়িয়েছে তাই তিনি সকলের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা চেয়েছেন।তিনি বলেন ধর্ম -কর্ম, দল মত নিবিশেষে সকল কে এগিয়ে আসার আহবান করেন,এটা একটি অরাজনৈতিক সংগঠন। তিনি মনে করেন সকলে এক সাথে ঐক্য বদ্ধ ভাবে এগিয়ে এলে এ ধরনের সামাজিক উন্নয়ন মূলক কাজ আগামীতে ও  করা সম্ভব বলে আশা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ডের মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম খান,মোঃ লিটন খান, মোঃ রেজাউল করিম টুলু ফরাজী, মোঃমান্নান গাজী, মোঃরিয়াজ শেখ, মোঃ ইব্রাহীম, মোঃ সোহেল খান, মোঃ রিয়াজ ভাগ্নে, আজিজুল ইসলাম,আরো অনেকে এ উপস্তিত ছিলেন।

অনির্বাণ যুব সংঘের প্রভাবশালী সদস্য ও প্রবাসী  মোঃ মিরাজুল ইসলাম মিরাজ প্রবাসী সংগঠনে পক্ষাে  হতে ১৫ সেট জার্সি উপহার দিয়েছেন,প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিনিধি  মোঃ কবির শেখ সাবেক প্রবাসী।

প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষে  কবির শেখ  বলেন আগামীতে ও এ ধরনের সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। জার্সি বিতরণ ও বৃক্ষরোপণের মধ্যে দিয়েই মুজিব বর্ষের কার্যক্রম শেষ করেন।