সাতক্ষীরায় অনলাইন গরুর হাটের শুভ উদ্বোধন

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে বৃহস্পতিবার(২৩ জুলাই ) পবিত্র ঈদ- উল-আযহা উপলক্ষে সাতক্ষীরা অনলাইন গরুর হাট (https://brandszone.com.bd/) শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ ইউসুফ হারুন, সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, কমিশনার, খুলনা বিভাগ, খুলনা।

জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে উক্ত উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সুপার, সাতক্ষীরা, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), জেলা এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এনং প্রাণিসম্পদ বিভাগের এই উদ্যোগকে স্বাগত জানান। স্বানীয় এমন মহৎ উদ্যোগের মাধ্যমে জাতীয় পর্যায়ে বড় পরিবর্তন আসবে বলে অতিথিবৃন্দ অভিমত ব্যাক্ত করেন।