জাতীয় শোক দিবস উপলক্ষে মোহনপুর ইউনিয়ন আ’লীগের প্রস্তুতিসভা

চাঁদপুর সংবাদদাতা।।
মতলব উত্তরের মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ১৫আগস্ট জাতীয় শোক দিবস পালনকল্পে এক প্রস্ততিসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৫জুলাই)সন্ধ্যায় মোহনপুরের কাজী বাড়ীতে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই প্রধান।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হুমায়ুন হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আ’লীগ নেতা কাজী মিজান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সদস্য রাধে শ্যাম সাহ, আ’লীগ নেতা অহিদুজ্জামান মিলন, আহসান উল্ল্যাহ হাসান, সাবেক ছাত্রলীগ নেতা আ. রব, উপজেলা যুবলীগ নেতা হাবিবুর রহমান, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, মোহনপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মাহবুবুর রহমান, মোহনপুর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি মানছুরা বেগম, আ’লীগ নেতা গোলাম হোসেন।
সভায় সর্বসম্মতিক্রমে জাতীয় শোক দিবস উপলক্ষে ২দিনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ২রা আগস্ট রোববার মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। ৩রা আগস্ট সোমবার শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
