পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বাণী জানিয়েছেন PSJKF এর উপদেষ্টা শাহ্-আলম হাং মিল্টন

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পূর্ব সোনাখালী যুব কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা শাহ্-আলম হাং(মিল্টন) ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে।

শাহ্-আলম হাং(মিল্টন) বলেন,ঈদ হাসতে শিখায়,ঈদ ভালোবাসতে শিখায়,ত্যাগের মহিমা শেখায়,ঈদ আমাদের শুধু আনন্দই দেয়না মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য বুলে গিয়ে পরস্পরকে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বন্ধনে আবদ্ধ করে এবং সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে।পবিত্র ঈদুল আযহার মহান আদর্শ ও শিক্ষাকে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে।

তিনি আরও বলেন,ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল আজহা আমাদের মাঝে ফিরে আসে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির প্রধান শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য।

কোরবানির যে মূল শিক্ষা তা ব্যক্তি জীবনে প্রতিফলিত করে মানব কল্যাণে ব্রতী হওয়ার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টি ও নৈকট্য লাভ সম্ভব। বিশ্বাসী হিসেবে সে চেষ্টায় নিমগ্ন থাকা প্রতিটি মুসলমানের কর্তব্য।

পরিশেষে এলাকা বাসী ও পূর্ব সোনাখালী যুব কল্যাণ ফাউন্ডেশনের সন্মানীত উপদেষ্টা, নেত্রীবৃ্ন্দ ও সদস্য বৃ্ন্দকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান তিনি।