পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চেয়ারম্যান টিটু চৌধুরী

লক্ষ্মীপুর প্রতিনিধি।।
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে লক্ষীপুরের সদর উপজেলার ১৬নং শাকচর ইউনিয়ন বাসিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন,সফল চেয়ারম্যান জনাব তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু,চেয়ারম্যান,১৬ নং ইউনিয়ন পরিষদ।
তিনি বলেন, ঈদুল আযহা মুসলিম জাতির জন্য আনন্দের। তাই তিনি পবিত্র এই দিনে সবাইকে নিয়ে মিলেমিশে গরীব দুঃখী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহবান জানান।
তিনি আরো বলেন,প্রতিটি প্রানে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি মানব জেগে উঠুক ভ্রাতৃত্বের বন্ধনে শুধু ঈদের দিনই নয় এই বন্ধন জাগরিত হোক প্রতিটি দিন আর তা শুরু হোক ঈদ দিয়ে।
তিনি আরো বলেন, বিশ্ব মহামারী করোনা ভাইরাসের কারনে এবার মানুষের কোরবানি ঈদ করতে অনেকটাই কষ্টকর হবে।তবুও আপনারা সবাই সামাজিক দুরুত্ব বজায় রেখে আপনাদের নিজ নিজ মসজিদে কোরবানি ঈদের নামাজ আদায় করবেন এবং আপনারা আপনাদের পরিবার পরিজনদের পাশে দাড়িয়ে ঈদ–উল আযহা ‘র আনন্দ দেওয়ার চেষ্টা করবেন।ঈদ মানেই আনন্দ,ঈদ মানেই খুশি, এই ঈদে সকল ভেদাভেদ ভুলে গিয়ে, এই ঈদের আনন্দ মধুময় করতে একে অপরের প্রতি সহনশীলতা সম্প্রীতি গড়ে তুলেন।
