শ্যামনগর থানা পুলিশের সুন্দরবনে অভিযান চলমান

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মহোদয় এর দিক নির্দেশনায় শ্যামনগর থানা পুলিশের সুন্দরবনে জলদস্যূ/বনদস্যূ গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়।      

শনিবার(২৫ জুলাই)অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ জামিরুল ইসলাম, কালিগঞ্জ সার্কেল এর নেতৃত্বে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নাজমুল হুদা, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ ইয়াছিন আলম চৌধুরী, এসআই/ শেখ নুর কামাল, এসআই/ মোঃ রবিউল ইসলাম, এসআই/ রইচ উদ্দীন, এসআই/ রিপন মল্লিক, এএসআই/ মোঃ তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ গহীন সুন্দরবন এলাকায় জলদস্যূ/বনদস্যূ গ্রেফতার অভিযান পরিচালনা করেন।