দুমকিতে অসকস এর পরিচিত সভা অনুষ্ঠিত

মো. সুৃমন মৃধা , দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর দুমকিতে অবসারপ্রাপ্ত সশস্র বাহিনী কল্যাণ সংস্থা ( অসকস ) এর দুমকি উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার ( ২৬ জুলাই )” প্রেসক্লাব দুমকী ” এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কর্পোরাল জনাব মোঃ খলিলুর রহমান (সভাপতি) অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা, পটুয়াখালী জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোহাম্মদ সিদ্দিকুর রহমান (উপদেষ্টা) অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা দুমকি উপজেলা শাখা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- জনাব সার্জেন্ট (অবঃ) মোহাম্মদ ফজলুল হক (সভাপতি) অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা দুমকি উপজেলা শাখা।
উক্তকর্ম সূচিতে আরও উপস্থিত ছিলেন, সার্জেন্ট( অবঃ) মোহাম্মদ জোবায়দুল হক, সার্জেন্ট (অবঃ) মোহাম্মদ আলী, সার্জেন্ট (অবঃ) মোহাম্মদ সেলিম চাকলাদার, সার্জেন্ট (অবঃ) মোহাম্মদ নাসির উদ্দিনসহ অন্যান্য ব্যাক্তিবর্গ।
এ সময় বক্তারা অবসারপ্রাপ্ত সশস্র বাহিনী কল্যাণ সংস্থা ( অসকস ) এর অগ্রগতির জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তৃতা প্রদান করেন।
