সাতক্ষীরার দেবহাটা থানায় বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়।

রবিবার(২৬ জুলাই)দেবহাটা ধানাধীন কুলিয়া, পারুলিয়া, সখিপুর,নওয়াপাড়া দেবহাটা ইউপি এলাকায় বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়।

সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ মোঃ ইয়াছিন আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার, দেবহাটা  সার্কেল, সাতক্ষীরা মহোদয়।

তিনি উক্ত অনুষ্ঠানে বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষনা করেন।

উক্ত আলোচনা সভায় দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার সাহা মাদক, মাদকবানিজ্য , মাদকসেবী চোরাচালানীদের সাথে কোন আপোশ নেই মর্মে উল্লেখ করেন।

পুলিশের মাদক মুক্ত সাচ্ছন্দ পরিবেশ গড়ার লক্ষে পুলিশ নিরলস ভাবে কাজ করবে। মাদক ব্যবসায়ীরা দেশ জাতীর শত্রু।তাকে মাদকমুক্ত করে জিরো টলারেন্স গ্রহন করা হবে। পুলিশ জনগনের বন্ধু, পুলিশ জনগনের পাশে থেকে কাজ কররে। বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশ সরাসরি জনগনের দোর গোড়ায় সেবা পৌছে দেবে, পুলিশকে শতভাগ দুর্নীতিমুক্ত ভাবে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়