আইজিপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ

অনলাইন ডেস্ক।।
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলি দাশ ।
মঙ্গলবার(২৮ জুলাই ) পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে আইজিপি এবং ভারতীয় হাইকমিশনার পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
