আদমদীঘিতে অতিরিক্ত টোল আদায়ে ইজারাদারের জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।।

বগুড়ার আদমদীঘিতে কোরবানির পশুর হাটে সরকারি ভাবে নির্ধারিত রেটের চেয়ে অতিরিক্ত হারে টোল বা খাজনা আদায় করার কারনে হাটের ইজারাদারের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

জানা গেছে, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার ,কে,এম আব্দুল্লাহ বিন রশিদ গত সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার নশরতপুর কোরবানির পশুর হাটে অভিযান পরিচালনা করেন।

এসময় নির্ধারিত রেট থেকে বেশি টোল আদায় করার অপরাধে ইজারাদার প্রিন্সকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া স্ব্যাস্থবিধি অনুসরণে ফেস মাস্ক ব্যবহার না করার অপরাধে জনকে হাজার শত টাকা জরিমানা করা হয়