অপরাধ দমনে সাতক্ষীরার কালিগঞ্জ থানায় বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার আমাদের প্রিয় অভিবাবক  অত্র জেলার কর্নধার জনাব মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার)মহোদয়ের দিক নির্দেশনায় মঙ্গলবার(২৮ জুলাই)অফিসার ইনচার্জ কালিগঞ্জ থানা, সাতক্ষীরা জনাব মোঃ দেলোয়ার হুসেনের সভাপতিত্বে ০১ নং কৃষ্ণনগর, ১০ নং ধলবাড়িয়া ও ১১ নং রতনপুর ইউনিয়নের বিটি এলাকায় চেয়ারম্যান, ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা  সদস্য, কমিউনিটি পুলিশের সদস্য, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, স্থানীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজ, এলাকার গ্রহণযোগ্র ব্যাক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সহিত বিট পুলিশিং এর কার্য্যক্রম বিষয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় অফিসার ইনচার্জ জনগনের হাতের নিকট পুলিশিং সেবা কিভাবে পৌছে দেওয়া যায় সে বিষয়ে ব্যাপক আলোচনা করেন। এছাড়া পুলিশি সেবা গ্রহনের ক্ষেত্রে কোন রুপ হয়রানি, দূর্ণিতি বা অর্থনৈতিক লেনদেন করবেন না মর্মে সকলকে কঠোর ভাবে নির্দেশ প্রদান করেন। যদি কেউ এ ধরনের কর্মকান্ড করে তাহলে তার বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে মর্মে অফিসার ইনচার্জ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, কালিগঞ্জ থানায় কোন মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারীদের কোন জায়গা নেই। মাদকের বিষয়ে “জিরো” টলারেন্স, মাদক দেশ ও জাতীর শত্রু।