বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের ফকিরহাটে খুলনা-বাগেরহাট মহাসড়কের লখপুর ইউনিয়নের খাজুরা এলাকায় শনিবার (১আগষ্ট) দুপুরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।নিহতরা হলেন চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী গ্রামের নওশের তালুকদার এর ছেলে মজিবর তালুকদার(২৬),এবং কচুয়া উপজেলার ধোপাখালী গ্রামের অাবুল হাছান শেখ এর ছেলে রুহুল আমিন(৩০)।পুলিশ ঘাতক বাসের  হেলপারকে আটক করতে সক্ষম হয়েছে।

এই দুর্ঘটনার জের ধরে পুলিশের সাথে জনগণের উত্তেজনা চরমে ওঠে।পরবর্তীতে বাগেরহাট জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়,ফকিরহাট উপজেলা নিবাহী কমকর্তা তানভীর রহমান এবং লখপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবুল হোসেন এসে উত্তেজিত জনতাকে শান্তনা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন,ঈদের দিনে এমন দূর্ঘটনা কাম্য নই। আমরা দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় আনবো।

জানা গেছে, চিতলমারী থেকে খুলনায় কোরবানির গোস্ত আনার জন্য যাচ্ছিলেন।পথিমধ্যে খাজুরা এলাকায় কাটাখালী হাইওয়ে থানা পুলিশের টহলরত টিম গাড়ির কাগজপত্র চেক করার জন্য দার করালে বিপরীত দিক থেকে খুলনা-মোংলাগামী যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।পরে নিহতদের ফকিরহাট মডেল থানায় প্রাথমিক সুরত হালের জন্য নেওয়া হয়েছে।