লালমনিরহাটে ধরলা নদীতে পড়ে এক কিশোর নিখোঁজ

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাট ধরলা নদীতে পড়ে ১৩ বছরের এক কিশোর নিখোঁজ।ফায়ার সার্ভিস ও ডুবুরির দল তিন ঘন্টার অধিক খুঁজে লাশ না পেয়ে ফেরত গিয়েছে।

সোমবার (৩রা আগষ্ট ) লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন সীমান্তবর্তী ধরলা নদীতে দুপুর দেড়টার দিকে চাচা আবুল হোসেনের সাথে ভাতিজা সুজন (১৩) মাছ ধরতে যায়।

এ সময় ভাতিজা নদীতে নামলে চাচা জিজ্ঞেস করে সাঁতার জানে কিনা,ভাতিজা বলে একটু একটু জানে,কিছুক্ষণ পর চাচা লক্ষ্য করেন ভাতিজা নদীর স্রোতে হাবুডুবু খাচ্ছে,চাচা লাফ দিয়ে পানিতে নেমে ভাতিজা কে উদ্ধারের জন্য চেষ্টা করেন, নদীর তীব্র স্রোতে চাচা আবুল হোসেন পানিতে তলিয়ে যেতে ধরলে গ্রামবাসী মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান।

কিশোর সুজন কে উদ্ধারের জন্য লালমনিরহাট ফায়ার সার্ভিস ঘটনা স্থলে আসেন,তারা ব্যার্থ হলে কুড়িগ্রাম থেকে তিন সদস্যের ডুবুরি দল ঘটনাস্থলে এসে পানিতে ডুবে যাওয়া সুজন কে উদ্ধার কার্যক্রম চালান।ঘন্টা তিনেক খোঁজাখুঁজির পর অভিযান স্থগিত করে ডুবুরির দল চলে যায়।

নিখোঁজ সুজন মোগলহাট বাজারের দক্ষিন পার্শ্বে ছবিল হোসেনের ছেলে,ছবিল হোসেন ঢাকায় গার্মেন্টেস কর্মরত রয়েছেন।ছেলের নিখোঁজের সংবাদ পেয়ে বাবা রওয়ানা হয়েছেন।নিখোঁজ সুজনের মা লাশ না পাওয়ায় বারবার মূর্ছা যাচ্ছেন শোকে।