হলদিয়া ইউনিয়ন চেয়ারম্যানের রোগমুক্তি কামনায় ইউনিয়ন পরিষদে দোয়া মাহফিল

এম.জামশেদুল আলম। রাউজান(চট্রগ্রাম) প্রতিনিধি।
রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়ন চেয়ারম্যানের করোনা পজিটিভ হওয়ায়।বর্তমানে তিনি রাউজান অইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। তার করোনা মুক্তির জন্য হলদিয়া ইউনিয়ন পরিষদে দোয়া মাহফিলের আয়োজন করেন।
এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব মোহাম্মদ মাহবুবুল, ইউপি সদস্য মোহাম্মদ আলী,সামসুল হকসহ বিভিন্ন নেত্রীবৃন্দ। দোয়া মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক ও মওলানা এম বেলাল উদ্দিন।
উল্লেখ্য গত ৩১শে জুলাই তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
